বিয়ের নামে প্রতারণাই তাদের পেশা

যশোর প্রতিনিধি
০৮ মে ২০২২, ১৪:০০আপডেট : ০৮ মে ২০২২, ১৪:০০

যশোরে বিয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে যশোর সদরের নরেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো-চক্রের মূলহোতা মিজানুর রহমান গাজী (৩৫) এবং তার দুই সহযোগী ইবরাহিম ওরফে কালু ঘটক (৪৫) ও মকবুল গাজি (৪০)। মিজানুর মণিরামপুর উপজেলার মুনসেফপুর গ্রামের আফসার গাজীর ছেলে, মকবুল হরিদাসকাটি গ্রামের মুনসুর গাজীর ছেলে এবং কালু ঘটক খেদাপাড়া মাঝিয়ালি গ্রামের বাবুর ছেলে।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর বিএম আলমগীর হোসেন বলেন, ওই চক্রটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিত্তশালীদের বিবাহযোগ্য মেয়েদের খুঁজে বের করতো। এরপর তাদের মোবাইল ফোন নম্বর ম্যানেজ করে সেই পরিবারের সঙ্গে সম্পর্ক করতেন মিজানুর গাজী। তিনি কখনও নিজেকে সেনা সদস্য, কখন বিজিবি, কখনও পুলিশ আবার কখনও ব্যবসায়ী পরিচয় দিতেন। মোবাইল ফোনে আলোচনা করে বিয়ে প্রায় ঠিকঠাক, এমন সময় ‘বিপদে পড়েছেন’, ‘অনেক বড় ক্ষতি হয়ে যাবে’ বলে যার কাছ থেকে যা পারতেন নগদ টাকা হাতিয়ে নিতেন। প্রতারণার এসব কাজে সহযোগিতা করতেন কালু ঘটক ও মকবুল।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, চক্রটি এ পর্যন্ত ২৪-২৫টি পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশেষ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রাম থেকে একটি পরিবারের কাছ একই কায়দায় টাকা হাতিয়ে নেয় চক্রটি। অভিযোগ পেয়ে প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম