লাখ টাকা জরিমানার পর দিনই চেম্বারে ভুয়া চিকিৎসক, ১ বছরের কারাদণ্ড

মোংলা প্রতিনিধি
২০ মে ২০২২, ১০:১৭ আপডেট : ২০ মে ২০২২, ১০:১৭

বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে ভুয়া চিকিৎসা দেওয়ার দায়ে এম এম মনিরুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এর পরের দিনই তিনি জেলার মোড়েলগঞ্জে চেম্বার খুলে রোগী দেখা শুরু করেন। এ ঘটনায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মে) তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসক বাগেরহাট শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।

মোড়েলগঞ্জের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় চেম্বারে রোগী দেখাকালে স্থানীয়রা তাকে আটক করে। পরে মোড়েলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর আওতায় এক বছরের কারাদণ্ড দেন।

এরআগে, মঙ্গলবার (১৭ মে) দুপুরে ভুয়া পদবি ব্যবহার করে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত মনিরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করেছিলেন। এ সময় ওই ভুয়া চিকিৎসকের চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। আর কখনও চিকিৎসাসেবা দেবেন না বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকাও দিয়েছিলেন তিনি।

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক