ইজিবাইকে উঠে ঘুম, চলন্ত অবস্থায় পড়ে মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৫ জুন ২০২২, ২১:০৭আপডেট : ০৫ জুন ২০২২, ২১:০৭

খুলনায় চলন্ত ইজিবাইক থেকে পড়ে আহত শংকর মন্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার শিববাড়ি ও তেতুলতলা মোড়ের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শংকর মন্ডল (৬৫) ডুমুরিয়া উপজেলার হাজিবুনিয়া গ্রামের হরিদাস মন্ডলের ছেলে।

সোনাডাঙ্গা থানার ওসি মোমতাজুল হক বলেন, শংকর মন্ডল ময়লাপোতা হয়ে ইজিবাইকে করে শিববাড়ির দিকে যাচ্ছিলেন। পথে তিনি ঘুমিয়ে পড়েন। তেতুলতলা সিঙ্গার প্লাস শোরুমের সামনে ইজিবাইক থেকে তিনি পড়ে যান। এতে তিনি মাথায় মারত্মক আঘাত পান। 

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকাল সাড়ে ৪টার দিকে খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের