ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলোনা যুবকের

মেহেরপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ১৪:৫৭আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৪:৫৭

পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় রিপন হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে রিপনের মোটরসাইকেলকে চাপা দেয়া পিকআপটি।

নিহত রিপন হোসেন গাংনী উপজেলার মাঝের গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। সে জাপান বাংলাদেশ টোব্যাকো কোম্পানির মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া জেলায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রিপন হোসেন মোটরসাইকেলযোগে আকুবপুর নামক স্থানে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপ তাকে চাপা দেয়।  এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।

পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম