‘পদ্মা সেতু নির্মাণে পাল্টে যাবে দক্ষিণাঞ্চল’

বাগেরহাট প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ০১:৪৩

সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন পদ্মা সেতু নির্মাণের কারণে দক্ষিণাঞ্চলের চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন  বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। তিনি বলেন, সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় ইতোমধ্যে ফকিরহাট-মোল্লাহাট এলাকার জমির দাম প্রায় ২০ গুণ বেড়েছে। শুক্রবার দিনভর বাগেরহাটে চিতলমারী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে মেগা প্রকল্প পদ্মা সেতু, খানজাহান আলী বিমান বন্দর, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, মংলা বন্দরের উন্নয়নসহ সব প্রকল্প বন্ধ করে দেওয়া হতো।
সংসদ সদস্য আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার নিশ্চিত হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে তারা হত্যাযজ্ঞে মেতে ওঠে।
চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান মিয়া, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান রাশেদুল পুকুল প্রমুখ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম