ফেরেশতাকে ক্ষমতায় বসালেও পণ্যের দাম কমাতে পারবে না: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
২৯ আগস্ট ২০২২, ১৫:০১আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৫:০৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চাল-গম-ডিজেলের দাম বেড়েছে। আজকে যদি দেশের সরকার অদল-বদল হয়ে ফেরেশতাও ক্ষমতায় বসে, তারপরও যুদ্ধের কারণে বৃদ্ধি পাওয়া পণ্যের দাম কমাতে পারবে না। কার কতটুকু ক্ষমতা অতীতে দেখেছি। আমরা জানি কে চোর আর কে ভালো মানুষ।’

সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে শিল্পকলা অ্যাকাডেমিতে আধুনিক বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক ছিন্নের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘মুসলিম লীগ আর জামায়াত পাকিস্তান আমলে ছিল দুই পার্টি। কিন্তু রাজাকারদের নিয়ে একসঙ্গে যুদ্ধ করলো। মুসলিম লীগ আর জামায়াত হাতের এপিঠ-ওপিঠ। একদলের লোক প্যান্ট পরে আরেক দলের লোক রাজনৈতিক মোল্লা। একদল ধর্মের মুখোশ পরে, আরেক দল গণতন্ত্রের মুখোশ পরে। তারা সম্পর্ক রাখুক আর না রাখুক আত্মা তো এক। বিএনপি সাম্প্রদায়িকতার পাইকারি ব্যবসায়ী এবং জামায়াত, হেফাজত, জেএমবি সাম্প্রদায়িকতার খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী থাকলো কী গেলো তাতে কিছু যায়-আসে না। সাম্প্রদায়িকতার পাইকার যতক্ষণ বাজারে থাকবে, সাম্প্রদায়িকতার ব্যবসা চলতেই থাকবে।’

জাসদ সভাপতি বলেন, ‘যারা জামায়াতকে ছেঁটে ফেলো, হেফাজতকে ছেঁটে ফেলো বলে, তারা বিএনপিকে ছাঁটার কথা বলে না। বিএনপি তো জাতির পিতা মানে না। সংবিধানের চার নীতি মানে না। ৩০ লাখ শহীদ মানে না। স্বাধীনতার ঘোষণা মানে না। ১৫ আগস্টে কেক কাটে। এই বিএনপি ক্ষমতায় গেলে দেশেকে আগামীকালই দ্বিতীয় পাকিস্তান বানিয়ে দেবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন আর রশিদ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের