খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিল হলে আন্দোলনের হুঁশিয়ারি

খুলনা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ২০:০৩আপডেট : ৩০ আগস্ট ২০২২, ২০:০৩

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) নিয়োগে অনিয়মের  প্রমাণ মিলেছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে উপাচার্যের ৯ স্বজন ও ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিল করতে বলেছে মন্ত্রণালয়। তবে সোমবার (২৯ আগস্ট) ইউজিসির প্রতিবেদনকে অসত্য আখ্যায়িত করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিবৃতিতে সংগঠনটি নির্দেশনা বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

এরআগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলমের স্বাক্ষরিত এক চিঠিতে উপাচার্যকে নিয়োগ বাতিলে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। 

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া-সংক্রান্ত চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, তদন্ত কমিটির কাছে উপাচার্য নিজেই অনিয়মের বিষয়টি স্বীকার করেছেন। তাই তার পরিবারের সদস্য ও আত্মীয় ৯ জনের নিয়োগ বাতিল করার ব্যবস্থা করতে হবে। আর সরাসরি অধ্যাপক নিয়োগের যে বিজ্ঞপ্তিতে উপাচার্যের স্ত্রী আবেদন করেছেন, সেটিও বাতিল করতে হবে। ‘বিষয় বিশেষজ্ঞ’ ছাড়া একই ব্যক্তিদের দিয়ে বাছাইবোর্ড গঠন করে ২০টি বিষয়ে নিয়োগ দেওয়া ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলেও ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মন্ত্রণালয়। 

তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাতিলের দাবি জানিয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সংগঠনটির সভাপতি ড. মো. তসলিম হোসেন ও সাধারণ সম্পাদক ড. এম এ হান্নান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানানো হয়, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫’ মতে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগের বাছাইবোর্ডে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ সদস্য রাখার বিধান রয়েছে। কিন্তু সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগের ক্ষেত্রে উক্ত বিধান নেই। বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ৭৩ জন সহকারী অধ্যাপক ও প্রভাষকের ক্ষেত্রে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ছাড়া একই ব্যক্তিবর্গকে দিয়ে সিলেকশন বোর্ড গঠন করা হয়েছে বলে ইউজিসির তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা তথ্যটি সম্পূর্ণ মনগড়া। যা বিশ্ববিদ্যালয় আইনের ১ম সংবিধির ৫৭৯৪ নম্বর পৃষ্ঠায় উল্লিখিত অনুচ্ছেদ ২(২) এর পরিপন্থী। কাজেই ইউজিসির অসত্য তথ্যের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৭৩ শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনাটি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।’ 

এ অবস্থায়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষকদের নিয়োগ বাতিলের নির্দেশনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে। অন্যথায় উদ্ভূত যে কোনও অনাকাঙ্খিত পরিস্থিতির দায়ভার ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন তারা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি