মহাসড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি

বেনাপোল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৬

যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেইনট্রি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারের ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।

ব্যবসায়ী সমিতির পক্ষে আওয়ামী লীগ নেতা মোরাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য ছাড়াও স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।

মানববন্ধনে শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক পাশে ঝুঁকিপূর্ণ গাছের কারণে স্থল বন্দরের আমদানি-রফতানি ব্যাহত হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাতে বসেছে। ঝুঁকিপূর্ণ রেইনট্রি গাছের ডালপালা ভেঙে ও উপড়ে পড়ে ইতিমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। মৃত প্রায় এসব গাছের জন্য নাভারন বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে ব্যবসা পরিচালনা করতে পারছে না। যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো এখন জীবনের জন্য হুমকি। সরকারের কাছে দাবি জানিয়ে আজ ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যাতে মৃতপ্রায় এসব গাছ দ্রুত অপসারণ করা হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা মোরাদ হোসেন, ব্যবসায়ী আব্দুস সবুর, নাসিম রেজা পিন্টু, মাজহারুল ইসলাম, পলাশ হোসেন, জাহিদ হোসেন, উত্তম কুমার, নাজমুল হোসেন, আনোয়ারুল ইসলাম, আব্দুল করিম, আব্দুল হক প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের