স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, মাসুদ রানা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৫০ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৫০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়া জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় শনিবার দুপুরে আলমডাঙ্গা থানায় মামলা করেন নিহত ইমরানের বাবা আব্দুল জলিল। গ্রেফতার মাসুদ রানা (২৫) গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড পাড়ার বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানের একপর্যায়ে মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) হাদীউজ্জামান বলেন, ‘প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। মামলার বাদী এজাহারে ছয় জনের নাম উল্লেখ করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাঠপাড়ায় আল ইমরানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাত ৯টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

আল ইমরান রাজনৈতিক সংগঠনের জড়িত থাকার পাশাপাশি ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন  দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক