তিন মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৩৫ ভারতীয় জেলে

মোংলা প্রতিনিধি 
০৫ অক্টোবর ২০২২, ০৮:৪০আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৮:৪০

তিন মাস চার দিন কারাভোগ শেষে ১৩৫ জন ভারতীয় জেলে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট আদালত থেকে খালাস পেয়ে দুপুরেই মোংলায় চলে আসেন তারা। এরপর মোংলার ফেরিঘাট এলাকায় থাকা আটটি ট্রলার নিয়ে বিকাল ৪টায় ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশ্যে রওনা দেন।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের দায়ে গত ২৭ জুন আটটি ট্রলারসহ ১৩৫ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। এরপর গত ২৮ জন চারটি ট্রলার ও ৬৮ জেলে এবং ২৯ জুন চারটি ট্রলার ও ৬৭ জেলেকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। তাদের বাগেরহাট জেলহাজতে পাঠায় পুলিশ। দীর্ঘ তিন মাস চার দিন কারাভোগের পর মঙ্গলবার তাদের খালাস দেন বাগেরহাট আদালত। দুপুরেই তারা বাগেরহাট থেকে মোংলায় চলে আসেন। এ সময় ফেরিঘাটে উপস্থিত ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দার জিৎ সাগর। বিকাল ৪টায় দিকে এফবি মা করুনাময়ী, মা তারা, তারা মা, কৌশিক, সুস্মিতা, অনিক ও জয়লক্ষ্মী নামক দুটিসহ মোট আটটি ট্রলারে ১৩৫ ভারতীয় জেলে দক্ষিণ-চব্বিশ পরগোনার উদ্দেশ্যে রওনা দেন।

তাদের বাড়ি দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায়। এসব জেলেকে নিতে ভারত থেকে আসা তাদের স্বজনরাও ট্রলারে রওনা হয়ে যান।

/এসএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি