যশোরে অস্ত্র তৈরির কারখানা, সরঞ্জামসহ আটক ৩

যশোর প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ০৪:৪৫আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৪:৪৫

যশোরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ম্যাগজিনসহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তিন কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের অম্বিকা বসু লেন (রাঙ্গামাটি গ্যারেজ) এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে পুলিশ অভিযান চালায়।

আটককৃতরা হলেন যশোর শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ (৪৪), সদর উপজেলার বাহাদুর মধ্যপাড়া এলাকার আহমদ আলীর ছেলে কুদ্দুস আলী (৩০) এবং বাহাদুরপুর পার্ক এলাকার ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২৫)।

এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় প্রস্তুতকৃত তিনটি নাইন এমএম পিস্তল, দুইটি ওয়ান শ্যুটার গান, আটটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

জেলা পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপণ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের অম্বিকা বসু লেনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্র তৈরির কারখানা রয়েছে। এই সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অস্ত্র প্রস্তুতকালে তিনজনকে আটক করা হয়। প্রস্তুতকৃত অস্ত্র-ম্যাগজিন, গুলি এবং অস্ত্র তৈরির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান