‘খুলনায় বাস-লঞ্চ চলাচল বন্ধের দায় আ.লীগের নয়’

খুলনা প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ১৬:১৩আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৬:১৩

খুলনায় শনিবার (২২ অক্টোবর) গণসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহনের পাশাপাশি লঞ্চ চলাচলও দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক ও নৌপথে পরিবহন চলাচল বন্ধের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করছেন বিএনপি নেতারা। তবে খুলনা আওয়ামী লীগের নেতারা বলছেন, যানবাহন ও লঞ্চ বন্ধ করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

এই বিষয়ে জানতে চাইলে শুক্রবার (২১ অক্টোবর) বিকালে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী বলেন, ‘বাসসহ পরিবহন ও লঞ্চ চলাচল না করলে এর দায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর। এ ক্ষেত্রে আওয়ামী লীগ বা সরকারের কোনও দায় নেই।’

তিনি বলেন, ‘বিএনপির সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হোক আমরা সেটাই প্রত্যাশা করছি এবং সে অপেক্ষায় রয়েছি। এই সমাবেশকে ঘিরে আওয়ামী লীগের কোনও পাল্টা কর্মসূচি নেই। আওয়ামী লীগ শান্তি বজায় রাখার পক্ষে। কোনও পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ এখন পর্যন্ত নেয়নি। আর সে রকম কোনও পরিকল্পনাও নেই।’

এদিকে, বেলা সাড়ে ১১টায় খুলনা নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘সমাবেশ বানচাল করতে গোটা বিভাগে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে। বাস, লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা, মেহেরপুর, বাগেরহাট, নড়াইল থেকে কি বিএনপির নেতাকর্মীরা হেঁটে আসবেন? নদী সাঁতরে খুলনায় আসবেন? এ কেমন মানসিকতা? স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য মহান মুক্তিযুদ্ধে এই দেশের নারী, পুরুষ ও শিশু বুকের রক্ত দিয়েছিলেন। সেই দেশে এমন পরিস্থিতি হবে কেন?’

উল্লেখ্য, খুলনা জেলায় বাস-মিনিবাসসহ গণপরিবহন দুদিন (২১ ও ২২ অক্টোবর) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সংগঠনগুলো। আজ সকালে ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে লঞ্চ শ্রমিক ইউনিয়ন। অতএব আজ ও আগামীকাল খুলনায় কোনও গণপরিবহন চলবে না।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে এখন পর্যন্ত কোনও রুটে বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে যাত্রীবাহী লঞ্চও বন্ধ শুরু হয়েছে। সকালে ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে লঞ্চ শ্রমিক ইউনিয়ন। এর ফলে খুলনা থেকে দক্ষিণ দিকে (দাকোপ, কয়রা, সাতক্ষীরা) যাতায়াতের সব লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বাস ও লঞ্চ বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে উপায় না দেখে হেঁটেই গন্তব্যে ছুটছেন।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম