বাঁক নিয়েছে সিত্রাং, খুলনায় ১৫ ঘণ্টায় ২১৫ মিমি বৃষ্টি

খুলনা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২২, ২২:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২২:৪১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনায় ১৫ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাং কিছুটা বাঁক নিয়ে ভোলার দিকে মোড় নিয়েছে। ফলে খুলনায় বৃষ্টি ও বাতাস কমে এসেছে। সিত্রাংয়ের প্রভাবে খুলনায় আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২১৫ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছিল।

এদিকে, বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বেশ কিছু সড়ক। বৃষ্টিতে শান্তিধাম মোড়, রয়েল মোড়, বাইতিপাড়া, লবণচরা, হরিণটানা, টুটপাড়া, পূর্ব ও পশ্চিম বানিয়া খামার, চানমারী, মোল্লাপাড়া, বাস্তুহারা কলোনি, গোবরচাকা প্রধান সড়কসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে গেছে।

খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল আজিজ জানান, রূপসা নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় শহরের পানি নামতে সময় লাগে। নগরীর ড্রেনেজ ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো। ফলে জোয়ারের চাপ কমলেও নগরীর জলাবদ্ধতা কমে যাবে।

/এফআর/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম