মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো সাইকেল আরোহীর

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৫:১১আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৫:১১

সাতক্ষীরায় সাইকেলে মোটরসাইকেলের ধাক্কায় হেকমত আলী সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাদককাটি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

হেকমত আলী সরদার সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মনসুর আলী সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাইকেলে বাড়ি থেকে মাধবকাটি বাজারে যাচ্ছিলেন হেকমত আলী। সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারের কাছে অন্যর মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম