দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেলো ব্যবসায়ীর

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৮:১২আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৮:১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সংঘর্ষে সাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত সাহিদুল ইসলাম ওই গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে।
 
কয়েক গ্রামবাসী জানান, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মন্ডলের সঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সকালে মান্নান মন্ডলের সমর্থক তারিখ মন্ডল বিএলকে বাজারে গেলে প্রতিপক্ষের সমর্থকরা তাকে মারধর করেন। 

এরই জের ধরে কৃষ্ণপুর গ্রামে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহিয়া মেহেনাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে সাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি