ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেলের ২ আরোহীর

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ১২:২২আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১২:২২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেফায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বাহিরচর এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

নিহতরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) এবং মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বাহিরচর এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাজ্জাদের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শারমিন মারা যান।

তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের