বিএনপি আজ পাগল হয়ে গেছে: খুলনা সিটি মেয়র

মোংলা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪১

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিএনপি আজ পাগল হয়ে গেছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশি বন্ধুদের সহায়তায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলে নিতে চায় তারা। কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকলে সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না বলেই তাকে ২১ বার হত্যার চেষ্টা করে বিএনপি। শেখ হাসিনা আছেন বিধায় আজ বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছে। দেশের মানুষের জন্য এমন কোনও কাজ নেই, যা তিনি করেননি।’

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘শেখ হাসিনাকে পৃথিবীতে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানুষ চিহ্নিত করেছেন এবং তাকে সম্মান করেন। এ জন্য শেখ হাসিনাকে কীভাবে সরানো যায় সেজন্য একটি গোষ্ঠী একটি দল উঠে পড়ে লেগেছে।’

বিএনপিকে উদ্দেশ করে আব্দুল খালেক বলেন, ‘বিদেশিদের কাছে না গিয়ে দেশের মানুষের সঙ্গে থাকেন। আজ বিএনপির সঙ্গে ২০ দল ছিল, তা আজ ভেঙে গেছে। এখন ২০ দলের মালিক ২০ জন। বিএনপি এবং জামায়াত ছাড়া এই ২০ দলের প্রস্তাবক এবং সমর্থক নেই।’ এ সময় তিনি আওয়ামী লীগ ছেড়ে অন্য দলে রাজনীতি করা আ স ম আব্দুর রব ও মাহামুদুর রহমান মান্নারও সমালোচনা করেন।  

কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম ও উপজেলা যুবলীগের সভাপতি ইসরাফিল হাওলাদার প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের