সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার: নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নড়াইল প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২০

নড়াইলে মানববন্ধন লোহাগড়া-মহাজন সড়কসহ নড়াইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাস্তার সংস্কারে অতি নিম্নমানের সরঞ্জামাদি ব্যবহারের প্রতিবাদে নড়াইলে সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
বেলা ১১ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) নড়াইল জেলা শাখার আয়োজনে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সম্প্রতি লক্ষীপাশা-মহাজন সড়কের ১৩ কিলোমিটার ও লোহাগড়া-কালিশংকরপুর সড়কের ১০.৪৫ কিলোমিটার সংস্কার ও কার্পেটিংয়ে ৬ কোটি ৭৪ লক্ষ টাকা বরাদ্দ দেয় সড়ক ও জনপথ বিভাগ।
নড়াইল জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দরপত্রে কাজ পায় বাগেরহাটের ঠিকাদার মুজাহার এন্টারপ্রাইজ। গত বছরের ২৪ ডিসেম্বর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। দরপত্র অনুযায়ী চলতি বছরের ২৬ জুন কাজ শেষ হওয়ার কথা।

দরপত্রে সড়কের বিভিন্ন খানাখন্দ মেরামতের জন্য কার্যাদেশে ১ নম্বর ইট, ৪০ মিলিমিটার পুরু কার্পেটিং করার কথা উল্লে¬খ রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের খোয়া এবং  পিচ ব্যবহারের ফলে পাথর ও খোয়া ইতোমধ্যে উঠতে শুরু করেছে।

এ বিষয়ে নড়াইল জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস জানান, নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সব  ইটের খোয়া কাজের সাইট থেকে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।

ঠিকাদার মুজাহার এন্টারপ্রাইজ এর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

নিসচার জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন নিসচার নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, লক্ষীপাশা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন বিশ্বাস, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো খায়রুল ইসলাম প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান