৮ কেজি সোনা নিয়ে ভারত যাচ্ছিল দুই পাচারকারী

বেনাপোল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ২৩:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২৩:০৩

ভারতে পাচারের সময় যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে আট কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিস সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার (২৫ জানুয়ারি) শার্শা উপজেলার পাঁচ কায়বা সীমান্তের ১৭/৭ এস এর ২০ আর পি থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাঁচ কায়বা গ্রামের একটি আম বাগান থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রধান। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শার কায়বা সীমান্তের একটি আম বাগানে ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পরে প্রাইভেটকারটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে করে মিটার বক্সের ভেতর থেকে ৭০ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন আট কেজি ১৬৩ গ্রাম। এর বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক পাচারকারীদের শার্শা থানায় এবং বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম