দেশ দুর্নীতিতে সয়লাব, প্রয়োজন ইসলামী শাসন: চরমোনাই পীর

খুলনা প্রতিনিধি
২২ মে ২০২৩, ১৬:৪১আপডেট : ২২ মে ২০২৩, ১৬:৪১

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ খুব কষ্টে জীবনযাপন করছে। কোথাও মানুষের নিরাপত্তা নেই, কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। দেশ এখন দুর্নীতিতে সয়লাব। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থার। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই দেশে শান্তিশৃঙ্খলা ফিরে আসবে।’

সোমবার (২২ মে) খুলনার গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম (রহ.) ফাউন্ডেশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মহানগরের উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামের নাম-নিশানা মুছে দিতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। স্বাধীনতার ৫২ বছর পরও দেশের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। দুর্নীতিবাজদের বর্জন করে রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

আইম্মা পরিষদের নগর সভাপতি মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও খুলনা সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান