ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ জন

বেনাপোল প্রতিনিধি
০১ জুন ২০২৩, ১১:০৫আপডেট : ০১ জুন ২০২৩, ১১:০৫

 ভারতে কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পাঁচ জন। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বুধবার (৩১ মে) সন্ধ্যায় তাদের হস্তান্তর করে।

ফেরত আসারা হচ্ছেন– ঢাকার নবাবগঞ্জের নরেশ শীলের ছেলে পলাশ শীল (৩৬), বাগেরহাট জেলার মোংলা এলাকার বাহার উদ্দিনের মেয়ে বেবী বেগম (৩২), ময়মনসিংহ জেলা সদরের আ. সালামের মেয়ে শিরিন বেগম (৩৩), শেরপুর জেলার হাতীবান্ধা এলাকার হাসমত আলীর মেয়ে রিতা মন্ডল (৩৯) ও কক্সবাজার জেলার রামু থানা এলাকার জাফর আলীর ছেলে আইয়ুব আলী (৩৬)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, পাসপোর্ট ছাড়াই সীমান্তে অবৈধপথে ভারতের মুম্বাই ও কলকাতার দমদম শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ আদালতে পাঠালে তাদের দেড় বছরের কারাদণ্ড হয়। সাজা শেষ হলে ভারতের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি