চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষককে মারধর: সাবেক প্যানেল মেয়র ও কৃষকলীগ নেত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ০৫:১৮আপডেট : ০৮ জুন ২০২৩, ০৫:১৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আলমডাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক সামশাদ রানুকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীকে লাঞ্চিত করার ঘটনায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে আলমডাঙ্গা সরকারি বহুমুখী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল। একই দিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দিন ছিল। অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নিতে দেরি হচ্ছিল। সেই পরীক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। এর মধ্যে সামশাদ রানুর ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্কও ছিল। ছেলের শরীরে রোদের আঁচ লাগার কারণে ক্ষুব্ধ হন নারী নেত্রী সামশাদ রানু।

এরপর প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখেই শার্টের কলার ধরে টানতে টানতে শ্রেণিকক্ষের দিকে নিয়ে যান এবং কিলঘুষি মারতে থাকেন রানু। একপর্যায়ে তিনি তার পায়ের জুতা খুলেও মারধরের চেষ্টা করেন। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান বলেন, সবার সামনে মারধরের ঘটনায় আমি হতবাক। বিষয়টি ইউএনওকে জানিয়েছি। পরে থাকা পুলিশকে জানানো হয়েছে। থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত সামশাদ রানুর দাবি, ‘বিদ্যালয়ের কক্ষ না খোলায় তার ছেলেসহ প্রায় ৮০০ শিক্ষার্থী সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে অবস্থান করছিল। তীব্র দাবদাহে শিক্ষার্থীদের হাঁসফাঁস অবস্থা। পরীক্ষা কখন শুরু হবে সেটা শিক্ষকদের ব্যাপার। তবে শিক্ষার্থীরা এই গরমের মধ্যে মাঠে কেন থাকবে? শ্রেণিকক্ষ খুলে দিলেই তো তারা সেখানে থাকতে পারতো। এই তীব্র গরমে কোনও শিক্ষার্থী অসুস্থও হয়ে যেতে পারতো। এজন্য শিক্ষকের জামার কলার ধরে টেনে নিয়ে কক্ষের তালা খোলানো হয়েছে। এরপর শিক্ষার্থীরা ক্লাসে বসতে পেরেছে।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব ‍কুমার নাথ জানান, ‘সরকারি কাজে বাধা দান ও সরকারি কর্মচারীকে লাঞ্চিত করার ঘটনায় থানায় মামলা দায়েরের পর আসামি সামশাদ রানুকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূর বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান