ভ্যানকে সাইড দিতে গিয়ে পিকআপ চাপায় বাইক আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১১:৪২ আপডেট : ১৪ জুন ২০২৩, ১১:৪২

সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় তৌসিফ বিশ্বাস (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

তৌসিফ সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর গ্রামের দুঃখি বিশ্বাসের ছেলে। তিনি সাতক্ষীরার খান মার্কেটের একটি সোনার দোকানে কারিগর হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী জালাল উদ্দিন জানান, তৌসিফসহ আরও পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের সামনে একটি পিকআপ ভ্যান শ্যামনগর থেকে গৃহস্থালির মালামাল নিয়ে খুলনায় যাচ্ছিল। সখিপুর মহিলা কলেজের সামনে পৌঁছানোর পর তৌসিফের মোটরসাইকেল ওই পিকআপটিকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি পিকআপের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তৌসিফের মৃত্যু হয়।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক