রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ার জাহাজ

মোংলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৩, ১৮:৩৮আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮:৩৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে রাশিয়া থেকে সরাসরি বাগেরহাটের মোংলা বন্দরে এসে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি মার্গারেট। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে রাশিয়ান পতাকাবাহী জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। সন্ধ্যা থেকে খালাস কাজ শুরু হবে।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৮২ দশমিক ৮৮২ মেট্রিক টন ওজনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ও মেশিনানি পণ্য নিয়ে গত ৬ জুন মোংলার উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর ছেড়ে আসে জাহাজটি। আজ বিকালে বন্দরে ভিড়ে। সন্ধ্যা (৭টা) থেকে জাহাজটি থেকে ১৮৩ প্যাকেজের ইলেকট্রিক্যাল ও মেশিনানি পণ্য খালাসের কাজ শুরু হবে। খালাস প্রক্রিয়া শেষ করতে ৪৮ ঘণ্টা লাগবে। বৃহস্পতিবার মোংলা বন্দর ত্যাগ করবে জাহাজটি। পণ্য খালাস করে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে, ২ জুলাই রাশিয়া থেকে সরাসরি একই বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এসেছিল এমভি লিবার্টি হারভেস্ট। তারও আগে ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে ওই বিদ্যুৎকেন্দ্রের মালামাল এনেছিল।

উল্লেখ্য, রাশিয়ার সাত কোম্পানির ৬৯টি জাহাজে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রূপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত হয়ে এ বন্দরে পাঠাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম