বন্ধ করে দেওয়া হয়েছে খুলনার সুন্দরবন ক্লিনিক, মালিককে জরিমানা

খুলনা প্রতিনিধি
১২ জুলাই ২০২৩, ২৩:০০আপডেট : ১২ জুলাই ২০২৩, ২৩:০০

চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় অনুমোদনবিহীন খুলনার সুন্দরবন ক্লিনিকের মালিককে অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে ক্লিনিকটি বন্ধ করে দিয়েছে। বুধবার (১২ জুলাই) র‌্যাব-৬ এর অভিযানে অনিয়ম পাওয়া গেলে ক্লিনিক মালিক তুষার কান্তি মন্ডলকে (৪২) জরিমানা করে সাময়িক সময়ের জন্য ক্লিনিকটি বন্ধ করে দেয়।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কেএমপি খুলনার লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে অনিয়মের সঙ্গে পরিচালনা করে আসছে। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

তিনি আরও বলেন, এ সময় ক্লিনিকের মালিককে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ ধারা-২৯ মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড এবং সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক দেওয়ায় সরকারি কোষাগারে জমা করা  হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম