রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় রাশিয়ার জাহাজ

মোংলা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ১৬:৩৪আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৬:৩৫

রাশিয়া থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে আসা রুশ জাহাজ এমভি ইসানিয়া বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে। রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা এ জাহাজটি বুধবার (২৬ জুলাই) বিকাল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এরপর বিকাল ৪টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।

রুশ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ২ জুলাই মোংলা বন্দরের উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে। আজ বিকালে বন্দরে ভিড়ার পর পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। খালাস শেষে জাহাজটি শুক্রবার বন্দর ত্যাগ করবে।

তিনি আরও জানান, জেটিতে নামিয়ে রাখা এ মেশিনারিজ পণ্য রবিবার থেকে সড়কপথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।

এর আগে ১১জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে সাত কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো সরাসরি পণ্য নিয়ে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারতে ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।

/এফআর/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম