সিরিজ বোমা হামলা: খুলনায় তিন মামলার রায় হয়নি ১৮ বছরেও

খুলনা প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ১৩:৪৭আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:৫১

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন জেএমবি। এর মধ্যে খুলনারই ১০ স্থানে হামলা হয়েছিল। এ ঘটনায় দুই শিশুসহ আহত হন বেশ কয়েকজন। ঘটনাগুলোতে চার থানায় মামলা করা হয়। এর মধ্যে জেলার বটিয়াঘাটা থানার মামলার বিচার শেষ হয়েছে। কিন্তু মহানগরীর তিন থানার মামলার বিচার কাজ ১৮ বছরেও শেষ হয়নি। সাক্ষী হাজির না হওয়ায় মামলাগুলোর বিচার বিলম্বিত হচ্ছে বলে আইনজীবী জানিয়েছেন।

খুলনার যুগ্ম মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কে এম ইকবাল হোসেন বলেন, এ আদালতে মামলা তিনটি বিচারাধীন রয়েছে। তিন মামলার উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। প্রতিটি মামলায় ২০ থেকে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। বাকি সাক্ষ্য পেতে বিলম্ব হচ্ছে। এ কারণে বিচার বিলম্বিত হচ্ছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট খুলনা মুখ্য মহানগর হাকিমের এজলাসের সামনে, এজি পেনশন অফিসের পেছনে, ডাকবাংলো জামে মসজিদের পাশে, রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, দৌলতপুরের বিএল কলেজের পূর্ব পাশে ও সরকারি শিশুসদন এলাকায়, সোনাডাঙ্গা কেডিএ নিউমার্কেটের সিঁড়ি ঘরে ও লতিফ ফিলিং স্টেশনের পাশে, বটিয়াঘাটা উপজেলার খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের পাশে বোমা হামলার ঘটনা ঘটেছিল।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমার স্প্লিন্টার ও জেএমবির লিফলেট উদ্ধার করে। এই সিরিজ হামলার ঘটনায় খুলনা মহানগরীর সদর, দৌলতপুর ও সোনাডাঙ্গা এবং জেলার বটিয়াঘাটা থানায় মামলা করা হয়।

খুলনা সদর থানায় করা মামলায় পুলিশ আদালতে চার্জশিট দিয়েছিল ২০০৫ সালের ৮ নভেম্বর। আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয় ২০০৮ সালের ১২ জুন। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২০০৮ সালের ২২ জুলাই। এ মামলায় সাক্ষী ৪৭ জন।

দৌলতপুর থানায় করা মামলায় চার্জ গঠন হয় ২০০৮ সালের ২০ মে। সাক্ষী ২৯ জন। সোনাডাঙ্গা থানার মামলায় চার্জ গঠন হয় ২০০৮ সালের ২৯ জুন। এ মামলায় ৩৯ জন সাক্ষী রয়েছেন।

বটিয়াঘাটা থানার মামলায় ২০১০ সালের ৩১ মে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সেকেন্দার আলী রায় দেন। মামলার রায়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ দুই জনের প্রত্যেককে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার আসামিরা হলেন- শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, শহীদুল্লাহ ওরফে লোকমান, মাহবুবুর রহমান ওরফে লিটন ওরফে পলাশ, আসাদুল ইসলাম ওরফে আসাদুল ওরফে আরিফ ওরফে আসাদ, মেহেদী হাসান ওরফে তানভীর, খালিদ হাসান ওরফে মন্টু, হাফেজ মাহমুদ ওরফে হাসান ওরফে সুমন ও সাইফুল ইসলাম।

এর মধ্যে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম