দোকানে ঘুরে ঘুরে বিকাশের নম্বর সংগ্রহ করা প্রতারক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৩, ১৯:০৬আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৯:০৬

কুষ্টিয়ার মিরপুরে আজাদ মল্লিক (৩০) নামে মোবাইল ব্যাংকিং নিয়ে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে মিরপুর নতুন বাজারে অবস্থিত স্থানীয় মোবাইল মেলা নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক আজাদ মল্লিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের সামছের মল্লিকের ছেলে। মিরপুর থানার এসআই প্রতাপ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোবাইল মেলার মালিক রাজিবুল আলম জানান, কয়েকদিন আগে এই প্রতারক বিকাশে টাকা পাঠানোর নাম করে দোকানে আসে। এরপর খাতায় টুকে রাখা বিকাশের নম্বরগুলো কৌশলে মোবাইলে ছবি তুলে নিয়ে যায়। পরে সেটি সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হয়।

তিনি আরও জানান, এই প্রতারক আজ আবারও বিকাশে টাকা পাঠানোর কথা বলে মোবাইলে ছবি তুলতে আসে। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করে, এই প্রতারণার সঙ্গে যুক্ত। এরপর মিরপুর থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে মোবাইল মেলা দোকান থেকে একই কায়দায় আরেক প্রতারক চক্রের সদস্যকে আটক করা হয়।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি