ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল কোর্টে অমিদুল ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনোয়ার হোসেন মোল্লা এ কারাদণ্ডাদেশ প্রদান করেন। অমিদুল ফয়লা গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদক বিক্রির সংবাদ পেয়ে থানার এএসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ফয়লা বটতলায় অভিযান চালায়। এসময় ৭৫ গ্রাম গাঁজাসহ অমিদুলকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে হাজির করা হলে আদালত অমিদুলকে দেড় বছরের সাজা দেন।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, মাদকদ্রব্য আইনে অমিদুলকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
/এআর/








