সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০২:১২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৪৭

খুলনা সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন এবং নৌবাহিনী শনিবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু মাইজে ভাই বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড সুরত আলীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে একটি একনলা বন্দুক, দুইটি পাইপগানের যন্ত্রাংশ এবং ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম ফজলুল করিম বলেন, কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা শনিবার দুপুরে বাগেরহাটের শরনখোলা উপজেলার দক্ষিণ সুন্দরবনের কোকিলমনির নারকেল বাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। কুখ্যাত বনদস্যু মেজো ভাই বাহিনীর সদস্যরা সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় মৎস্যজীবীসহ সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা শেষে সুন্দরবনের কোকিলমনির নারকেল বাড়ীয়া নদী সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডাকাত সুরত আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুইটি পাইপগানের যন্ত্রাংশ, ১৬ রাউন্ড তাজা গোলা ও সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত বনদস্যু বাগেরহাট জেলার রামপাল থানার গিলাতলা গ্রামের বাসিন্দা।

/জেবি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম