জীবননগরে নৌকার মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে তাণ্ডব, দোকান-গাড়ি ভাঙচুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ১৩:৫৭ আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৩:৫৭

চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও বঙ্গবন্ধু শিশু কিশোর মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান বকুলের সমর্থকরা জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে তাণ্ডব চালিয়েছে। সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীদের মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে বকুলের নেতৃত্বে তার সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জীবননগর উপজেলায় অস্ত্রের মহড়া দিয়ে তাণ্ডব চালায়। রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জীবননগর থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে বকুলের নেতৃত্বে তার সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জীবননগর উপজেলায় অস্ত্রের মহড়া দিয়ে তাণ্ডব চালায়। সন্ধ্যায় জীবননগর থেকে ফেরার পথে উথলী বাসস্ট্যান্ড বাজারে বকুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ী ও বাজারে অবস্থানরত মানুষদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। ব্যবসায়ীরা প্রাণ ভয়ে দোকান থেকে পালিয়ে গেলে ২০-২৫টি দোকানপাট ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল নিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

অস্ত্রের মহড়া চালিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে এক ঘণ্টা ধরে তাণ্ডব শুরু করে। পরে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগীরা জানান, হঠাৎ বকুলের নেতৃত্বে সন্ত্রাস বাহিনী সড়কে চলাচলকারী যানবাহন ভাঙচুর, মারধর, বাজারে থাই গ্লাসের দোকানে, মবিলের দোকান, মোটরসাইকেল গ্যারেজে ঢুকে সবকিছু ভাঙচুর করে মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়। 

এদিকে, দোকানপাট ভাঙচুর ও হামলার প্রতিবাদে জীবননগরের উথলি বাজারে বুধবার বেলা ১১টায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। 

অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, এ ঘটনায় জীবননগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেফতার তরা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাদিকুর রহমান বকুলের মন্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক