চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৬

চুয়াডাঙ্গার বাড়াদি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির কাছাকাছি ভারতের অভ্যন্তরের বিজয়পুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও শরীয়ত উল্লাহর ছেলে খাজা মইনুদ্দীন (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার দিবাগত রাতে বাড়াদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান বেশ কয়েকজন গরু ব্যবসায়ী। এ সময় ভারতের অভ্যন্তরে বিজয়পুর সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গোবিন্দপুর ৩২ নং বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজেদুর রহমান ও খাজা মইনুদ্দীন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কৃষ্ণগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম জানান, নিহতদের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা ও আইনি প্রক্রিয়া মেনে লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

এই বিষয়ে জানতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লেফটেনেন্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের সরকারি নম্বরে কল করলে তিনি ধরেননি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান