‘শেখ হাসিনা বলেছেন ভাই ইনু-মেনন পাশে থাকেন, যাতে পেছন থেকে কেউ গুলি না মারে’

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:০৯

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আমি এমপি হিসেবে দুটি কর্তব্যের মালিক। একটি রাষ্ট্রীয়, আরেকটি এখানকার। তাই শেখ হাসিনার পাশে থেকে রাষ্ট্রকে বাঁচানোও আমার কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাই ইনু-মেনন আমার পাশে থাকেন। যাতে পেছন থেকে কেউ গুলি না মারে।’

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরে নৌকার সমর্থক গোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘আমরা ঐক্য করেছি যাতে শেখ হাসিনা সামনে তাকিয়ে এগিয়ে যেতে পারে।’

প্রার্থীদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘মুখ খারাপ করে গালি দেবেন না কেউ, মারামারি করবেন না, পোস্টার পোড়াবেন না, নির্বাচন অফিস ভাঙচুর করবেন না, ভোটকেন্দ্র দখলের হুমকি দেবেন না। আরে ভাই যারা হুমকি দেয় তারা কেউ নেই, আমরা আছি। যারা বাহিনী চালাতো, মাস্তান পুষতো তারা কেউ নেই, আমরা আছি। সুতরাং আগামী ৭ তারিখের নির্বাচনে আপনারা আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মনে রাখবেন আমি ইনু ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখবো, আমি ইনু প্রত্যেকটি ভোট গুণে গুণে নেবো।’

মিরপুর-ভেড়ামারাবাসীর কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা শান্তি চান নাকি অশান্তি? আপনারা মাস্তান চান নাকি ভালো মানুষ চান? আপনারা টেন্ডারবাজ গুন্ডা বাহিনী চান নাকি ভালো মানুষ চান? যদি ভালো, সৎ মানুষ, উন্নয়ন চান, শান্তি চান তাহলে নৌকা মার্কায় একটি ভোট দেন।’

সভায় আরও বক্তব্য দেন- মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল মালিথা, আতাহার আলী, স্থানীয় সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম