৬টি সোনার বার উদ্ধার করে তিনটিই গায়েব করে দিয়েছে তিন এসআই

খুলনা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৪:০৮

সোনা চোরাচালান মামলায় খুলনার লবণচরা থানায় কর্মরত তিন পুলিশসহ চার জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) উদ্ধার হওয়া ছয়টি বারের মধ্যে তিনটিই ওই তিন পুলিশ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন আটক চোরাচালানি।

এর ফলে পুলিশ আটক চোরাচালানির সঙ্গে অভিযানে থাকা তিন পুলিশকেও আটক করে আদালতে প্রেরণ করে। আদালত শুনানি শেষে চার জনকেই কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় লবণচরা থানায় স্বর্ণ চোরাচালান মামলা দায়ের করেছে পুলিশ।

কারাগারে পাঠানো তিন পুলিশ হলেন- এসআই মোস্তফা, হাবিব ও মুরাদ। আর চোরাচালানি বেজ দেব।

লবণচরা থানার ওসি হাসিবুর রহমান বলেন, শুক্রবার দুপুরের দিকে তিন এসআই সাচিবুনিয়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বেজ দেবকে সোনার বারসহ আটক করে। এরপর তিন পুলিশ বেজ দেবকে তিনটি বারসহ গ্রেফতার দেখায়।

ওসি বলেন, বেজ দেব অভিযোগ করে বলেন, তার কাছ থেকে ছয়টি সোনার বার নেওয়া হয়েছে। কিন্তু পুলিশ তিনটি দেখিয়ে তিনটি আত্মসাৎ করেছে। এ অভিযোগ ওঠার পর ওই তিন পুলিশকেও আটক করা হয়। এ ঘটনায় থানায় চোরাচালানি মামলা করা হয়েছে। এরপর চার জনকে শুক্রবারই আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে চার জনকেই কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের