চুরি করতে ঢুকে চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ

খুলনা প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৯ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩০

খুলনায় বাড়িতে চুরি করতে এসে হাত-পা বেঁধে চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। পাইকগাছা উপজেলার একটি বাড়ি থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে রবিবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী কাঁচামালের ব্যবসা করেন। রবিবার রাতে তিনি বাড়ির বাইরে ছিলেন। পড়ালেখার জন্য ছেলেমেয়ে বাইরে থাকে। রবিবার রাতে ঘরের পাশের গাছ বেয়ে ছাদে উঠে ওই বাড়িতে ঢোকে চোরেরা। পরে গৃহবধূর হাত-পা বেঁধে চোখ-মুখে সুপার গ্লু লাগিয়ে ধর্ষণ করে। সোমবার সকালে ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় তার চোখ-মুখে সুপার গ্লু লাগানো ছিল। হাত-পা বাঁধা ছিল। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 

ওই নারীর ছেলে বলেন, বাড়ি থেকে এক জোড়া সোনার দুল এবং আনুমানিক দুই লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে চোরেরা। ঘরের পাশের গাছ বেয়ে ছাদে উঠে ঘরে ঢুকে এমন ঘটনা ঘটিয়েছে তারা। চিকিৎসার জন্য মাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বামী জানান, একতলা ছাদের ওপরের সিঁড়ির পাশের ঘরটি খোলা ছিল। তার স্ত্রীকে বেঁধে চোখ-মুখে সুপার গ্লু দিয়ে ধর্ষণ করা হয়েছে। তবে কয়জন চোর ছিল এখনও জানাতে পারেনি তার স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুমন রায় বলেন, ‌‘ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে। তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে খুলনার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘ওই নারীকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক