চোখে-মুখে আঠা লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

খুলনার পাইকগাছায় চোখে-মুখে সুপার গ্লু আঠা দিয়ে গৃহবধূকে (৪৫) সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণের কানের দুল লুটের অভিযোগের ঘটনায় মামলা করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে সামাদ নামে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘এই ঘটনায় মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মামলা করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলাটি করেছেন। এতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের কথা বলা হয়েছে। এ মামলার পর সামাদ নামে একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।’

ওই গৃহবধূ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘১১ ফেব্রুয়ারি রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপর আর কিছুই জানি না। এখন দেখছি আমার কান ছেঁড়া। কানের দুল কারা নিয়ে গেছে। তবে ব্যাগে ৬ হাজার টাকা ছিল, সেই টাকা রয়েছে। গলায় কিছু ছিল না।’

ভুক্তভোগী ওই নারীর মেয়ে বলেন, ‘সকাল থেকে মা কথা বলছেন। তবে তিনি কোনও কিছু স্মরণ করে বলতে পারছেন না।’

উল্লেখ্য, সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ওই গৃহবধূর প্রতিবেশী চোখে-মুখে আঠা লাগানো অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তার চোখ ও মুখের আঠা অপসারণ করেন। ধর্ষণের আলামত সংগ্রহের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

১১ ফেব্রুয়ারি রাতে চোরেরা চুরি করতে তার বাড়িতে প্রবেশ করে ওই নারীর চোখ ও মুখে সুপার গ্লু আঠা দিয়ে আটকে ধর্ষণ ও বাড়িতে চুরি করে বলে অভিযোগ ওঠে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক