ফোনে কথা না বলায় প্রেমিকের জন্য খুনি ভাড়া করে সৌদিপ্রবাসী প্রেমিকা

যশোর প্রতিনিধি
০৪ মে ২০২৪, ২১:৪৮আপডেট : ০৪ মে ২০২৪, ২২:১৯

যশোরে চাতাল শ্রমিক মেশকাত (৪১) হত্যার রহস্য উদঘাটন করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘাতক ও তার সহযোগীকে।

পুলিশের দাবি, সৌদি প্রবাসী প্রেমিকার সঙ্গে ফোনে কথা বন্ধ করায় খুন করা হয় মেশকাতকে। আর দুই লাখ টাকার চুক্তিতে এ হত্যাকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন- সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজীর মেয়ে রিক্তা পারভীন (৩০) ও আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের নিজাম সরদার (৬০)। এই ঘটনায় নাজমা নামের এক প্রবাসীকে মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, পাবনার ভাঙ্গুড়া উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামানিকের ছেলে মেশকাত যশোরের পদ্মবিলায় ইলা অটো রাইস মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে যশোরের মণিরামপুর উপজেলার জোঁকা কমলপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সাতক্ষীরা সদর ও আশাশুনিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় রিক্তা পারভীন ও নিজাম সরদার নামে দুই জনকে।

রিক্তা জানিয়েছেন, তার দেবরের ছেড়ে দেওয়া স্ত্রী নাজমার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মেশকাত। এক বছর আগে নাজমা সৌদি আরব চলে যান। সেখান থেকে নিয়মিত মেশকাতকে টাকা পাঠালেও আস্তে আস্তে তিনি কথা বলা বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেশকাতকে হত্যার পরিকল্পনা করেন। এরপর দুই লাখ টাকার চুক্তিতে তিনি হত্যার দায়িত্ব নেন রিক্তা। পরে নাজমা মেশকাতকে সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজার থেকে সোনার গহনা নিয়ে তার বাবার কাছে দিয়ে আসতে বলেন। ওই টোপ কাজে লাগিয়ে রিক্তা তার প্রেমিক যশোর শহরের শংকরপুর এলাকার জনৈক শাহিন মেশকাতকে সাতক্ষীরার উদ্দেশে নিয়ে বের হন। পথে মেশকাতকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এরপর লাশ রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে দেয়।

ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, আসামিদের কাছ থেকে মেশকাতের ব্যবহৃত দুটি ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত শাহিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া গ্রেফতার দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের