কুলখানির দাওয়াত খাওয়া নিয়ে হামলায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ মে ২০২৪, ১৮:৪১আপডেট : ১৪ মে ২০২৪, ১৮:৪১

কুষ্টিয়ায় কুলখানির দাওয়াত খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আট জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বকুল বিশ্বাস একই এলাকার আফতাব বিশ্বাসের ছেলে। নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নিহত বকুল বিশ্বাসের চাচি মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। চাচির চল্লিশায় (কুলখানি) অন্য চাচাতো ভাইয়েরা বড় করে আয়োজন করে তাদের সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলে।ন এতে বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন অপারগতা প্রকাশ করেন। গত শনিবার বকুল তাদের সমাজের লোকজন নিয়ে চাচির কুলখানির কাজ শেষ করেন। এরই জেরে রাতে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ৬নং ইউপি সদস্য শাহিন আক্তার বলেন, এশার নামাজের পর আমরা চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাসসহ বেশ কয়েকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বকুলসহ অন্তত আট জন গুরুতর আহত হন। এর মধ্যে চার জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই মেহেদী হাসান বলেন, দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম