ভাইরাল সেই বক্তব্যের বিষয়ে কুষ্টিয়া আ.লীগ সভাপতিকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ মে ২০২৪, ১৫:৪৪ আপডেট : ১৯ মে ২০২৪, ১৫:৪৪

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত ১১ মে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি নোটিশ পাঠানো হয়। তবে শনিবার (১৮ মে) রাতে বিষয়টি জানাজানি হয়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থি। শিষ্টাচারবহির্ভূতভাবে দেওয়া আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক পাঠানোর জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ১ মে সন্ধ্যায় জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গি গ্রামে সদর উদ্দিন তার ছোট ভাই ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রহিম উদ্দিন খানের একটি নির্বাচনি পথসভায় অংশ নেন। সেখানে সদর উদ্দিনের দেওয়া বক্তব্যের ২ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

কারণ দর্শানোর নোটিশ

ওই ভিডিওতে সদর উদ্দিন খান বলেন, ‘আল্লাহ পাক উন্নয়ন করাবে আমাকে দিয়ে। যারা আমার বিরোধিতা করবে, তারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে। শয়তানরা মসজিদে আসবে, গোরস্তানেও শোবে। শয়তানরা মসজিদে এসে সুখে থাকতে পারবে না। কোনও ওয়াক্তে যাবে, কোনও ওয়াক্তে যাবে না। আর গোরস্তানে গেলে শয়তানদের যেভাবে মাটিচাপা হবে, আপনারা কল্পনাই করতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি শয়তানের অনুসারীদের বলবো, শয়তানের সঙ্গে থেকে এই শাস্তি ভোগ করার দরকার নেই। যারা শয়তান আছে থাক, তা বাদে সবাই আপনারা একসঙ্গে আসবেন। একসঙ্গে হয়ে জয় সুনিশ্চিত করেন। জয় আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের রহমতে আজকে বলে গেলাম, জয় সুনিশ্চিত।’

এ বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনও সাড়া দেননি।

উল্লেখ্য, গত ৮ মে খোকসা উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মাসুম মোর্শেদ।

/কেএইচটি/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক