আধিপত্য বিস্তার নিয়ে মেম্বারের ভাইকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
০১ জুন ২০২৪, ১৮:৫৩ আপডেট : ০১ জুন ২০২৪, ১৮:৫৩

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে এক ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শেখ আনিসুর রহমান (৪১)। তিনি কলাবাড়িয়া গ্রামের শেখ মোশাররফ হোসেনের ছেলে এবং ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শেখ সোহেল রানার ছোট ভাই।

ইউপি সদস্য শেখ সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ গ্রুপ মঞ্জুর হোসেন ও তার লোকজন সন্ধ্যার দিকে আমার ছোট ভাইকে চরকান্দিপাড়ার ইটভাটার পেছনে ডেকে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। শনিবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক