৩০ বছর এক স্কুলে, অবসরের দিন ঘোড়ার গাড়িতে বাড়ি গেলে শিক্ষক

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ০৯:৫৬ আপডেট : ১৬ জুন ২০২৪, ০৯:৫৬

৩০ বছর চার মাস একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসরে গেছেন সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের ৮০নং তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুজার গাফফারী (৫৯)। ১৯৯৪ সালের ২ ফেব্রুয়ারি তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। ২০২৪ সালের ৩০ মে ছিল তার শেষ কর্মদিবস। দীর্ঘ এ সময়ে এই শিক্ষকের প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে।

আর সে কারণে গুণী ওই শিক্ষকের অবসরজনিত বিদায়ের দিনটাকে স্মরণীয় করতে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের। ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষককে বাড়ি থেকে এনে নাম স্বর্ণাক্ষরে লেখা ক্রেস্ট ও হরেকরকম উপহার সামগ্রী দিয়ে আবারও ঘোড়ার গাড়িতে পৌঁছে দেওয়া হয় বাড়িতে।

শনিবার (১৫ জুন) দুপুরে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসএমসির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন।
প্রাক্তন শিক্ষার্থী পবিত্র স্বর্ণকার ও সেলিম আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ফারজানা শওকাত আফি, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, স্থানীয় ইউপি সদস্য প্রসাদ কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি এসএম গোলাম রহমান, জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল লাচ্চু, প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাধন স্বর্ণকারসহ প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকরা প্রধান শিক্ষক আবুজার গাফফারীর কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালী ইউপি সদস্য সাংবাদিক এনামুল হক এনাম, কালিগঞ্জ সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্যসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এসএমসির সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক