খুলনায় নারী ও শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি

খুলনা প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ২০:৫৪আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২০:৫৯

নারী ও শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমন নারী ও শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিককেও সচেতন ভূমিকা পালন করতে হবে। পরিবার থেকেই সব সদস্যকে তার নিজের কাজ ও দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আমাদের কোনও আচারণে যেন শিশুরা কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিশুকে আমরা যেন আমাদের স্বার্থে ব্যবহার না করি, তাদের হাতে যেন কোনওভাবে ক্ষতিকর কোনও কিছু হাতে তুলে না দেই।

খুলনায় নাগরিক সমাজের মানববন্ধন

জনউদ্যোগ, খুলনা ও অ্যাডভোকেট ফিরোজ আহমেদ মঞ্চের মানববন্ধন ও সমাবেশে নাগরিক নেতৃবৃন্দ এ কথা বলেছেন। নারী ও শিশুর জীবন নিরাপদ চাই দাবিতে বুধবার সকালে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগ, খুলনার আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য শ্যামল সিংহ রায়, দৈনিক সময়ের খবরের ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনিরুল হক বাচ্চু, সিপিবি নেতা নিতাই পাল, অধ্যাপিকা মমতাজ বেগম, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, মুক্তিযোদ্ধা লীগের আলী আব্দুল্লাহ এলিন, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, আমরা খুলনাবাসীর ডা. নাসির উদ্দিন, মাহাবুবুর রহমান খোকন, খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, শেখ আব্দুল হালিম, আইনুল হক, কনসেন্স এর সেলিম বুলবুল, হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের শফিকুর রহমান শফি, টিইউসির রঙ্গলাল মৃধা, সিডিপির ইকবাল হোসেন বিপ্লব, চেতনা ৭১ এর রহিম মান্দার, নাগরিক আন্দোলনের সাইদুর রহমান পিন্টু, সেফের দীপক কুমার দে, শ্যামল সরকার, মো. মাহাবুব আলম, লোক চেতনার শেখ ইলিয়াস, শাহ মামুনুর রহমান তুহিন প্রমুখ।

সভার শুরুতে অ্যাডভোকেট ফিরোজ আহমেদের স্মরণে রাজপথে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফিরোজ আহমেদের নামে মহানগরীর একটি সড়কের নামকরণ করার দাবি জানানো হয়।

 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান