রাতে ঘুমিয়ে ছিলেন তাঁবুতে, বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ জনের

নড়াইল প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ১৫:১৪আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৫:১৪

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর গ্রামে বজ্রাঘাতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন। সোমবার (১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা মাঠেঘাটে শূকর চরাতেন বলে জানা গেছে। তারা রাতে মাঠের খোলা আকাশে তাঁবু টানিয়ে ঘুমিয়েছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার কাশিডাঙ্গা গ্রামের মিল্টন মণ্ডল (৪৫),একই গ্রামের নন্দ ঢালী (৫৫) এবং যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের রতন মণ্ডল (৫৫)। এ সময় বজ্রাঘাতে পাটকেলঘাটা উপজেলার কাশিডাঙ্গা গ্রামের চিত্ত মণ্ডল (৩০) গুরুতর আহত হন। আহতকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২০-২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন নিহত ও আহত ব্যক্তিরা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর বিলে এসেছিলেন। সোমবার ভোররাত ৩টার দিকে বৃষ্টির সময় বজ্রাঘাত হলে তাঁবুর নিচে থাকা চার ব্যক্তির মধ্যে মিল্টন, নন্দ ও রতন ঘটনাস্থলে মারা যান। এ সময় চিত্ত গুরুতর আহত হন।

সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় নিহতদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান