মোবাইলে ডেকে নিয়ে বালিতে মুখ চেপে ব্যবসায়ীকে ‘হত্যা’ 

যশোর প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১০:৪৫ আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:৪৫

যশোরে আকিকুল ইসলাম (৫০) নামে এক ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) গভীর রাতে শহরের মুজিব সড়কে মডেল মসজিদের পাশের এক গলিতে মরদেহটি পড়ে ছিল।

আকিকুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, আকিকুলের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। গভীর রাতে খবর পান তার ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।

তিনি বলেন, ‘পুলিশের কাছে জানতে পেরেছি, একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর বালির মধ্যে মুখ চেপে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও জানান, নিহত আকিকুলের দুই মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, ‘রাতেই মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কারা তাকে হত্যা করেছে—তা জানা যায়নি। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
সর্বশেষ খবর
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের ভূগর্ভস্থ ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসে
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা