সাতক্ষীরায় স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুলাই ২০২৪, ১৯:৪১আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৯:৪১

সাতক্ষীরায় বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার (১০ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ আ‌দেশ দেন। দণ্ডপ্রাপ্ত রবিউল দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর ছে‌লে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপ‌স্থিত ছি‌ল।

মামলার ন‌থি থেকে জানা যায়, বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় ২০১২ সালের ৬ নভেম্বর রাতে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যা করে রবিউল। পরদিন ফাতেমার বাবা নওয়াপাড়া গ্রামের আনছার আলী বাদী হয়ে দেবহাটা থানায় রবিউল ও তার প্রেমিকা রহিমা খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে রবিউলের বিরু‌দ্ধে আদাল‌তে চার্জ‌শিট দেন মামলার তদন্ত কর্মকর্তা।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের অতিরিক্ত পিপি শেখ আব্দুস সামাদ বলেন, ‘এই মামলায় ১৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষে নিহতের দুই সন্তান সাফাই সাক্ষ্য দি‌য়ে‌ছে। রবিউলের বিরুদ্ধে অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দেন আদালত।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান