গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মেয়েকে জখম

যশোর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১০:২০আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০:২০

যশোরের ঝিকরগাছায় গভীর রাতে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ফেরদৌসী খাতুন (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাত পৌনে ৩টার দিকে উপজেলার নোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও (১২) ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা।

নিহত ফেরদৌসী খাতুন নোয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। আলতাফ হোসেন একজন প্রবাসী, তিনি স্পেনে থাকেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, চোরেরা রান্নাঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকতে পারে। চুরি করার বিষয়টি ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাঁ কানের পাশে, ডান হাতের আঙুলে ও বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করা হয়।

আহত জান্নাতি তাদের পাশের বাসায় থাকা চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচি নিলুফা খাতুনকে জানায়। তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ‘গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড, সেটি আমরা তদন্ত করছি। আসামি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
আজ ভয়কে পেছনে ফেলার দিন
আজ ভয়কে পেছনে ফেলার দিন
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হকসহ দুই জনের বিচার শুরু
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
প্রথম ম্যাচেই নজর কাড়লেন হামজা
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী