যশোরে সংক্ষিপ্ত পরিসরে ১৫ আগস্ট পালন

যশোর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৪, ১৩:৪৫আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৩:৪৫

যশোর শহরের বকুলতলা মোড়ে ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ। এদিন জেলায় সংক্ষিপ্ত পরিসরে জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) পালন করা হয়। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে ম্যুরালের পাদদেশে সমবেত হন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গনী খান পলাশ, অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান, জেলা নেতা আতিকুর রহমান বাবু, মারুফুল ইসলাম খোকন, যুবলীগ নেতা মঈনুদ্দিন মিঠু, মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি প্রমুখ।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন কসবা-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ‘পুরাতন কসবা আওয়ামী পরিবারের’ পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছাড়েন। এরপর দেশব্যাপী বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করা হয়। যশোরের বকুলতলা মোড়ে থাকা ম্যুরালটিও এদিন ভাঙচুরের কবলে পড়ে।

/কেএইচটি/
সম্পর্কিত
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ