ব্লিচিং পাউডারের ভেতরে করে আনা হলো ভারতীয় শাড়ির চালান

বেনাপোল প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ১৮:৩৮আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮:৩৮

বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত ব্লিচিং পাউডারের ভেতর থেকে ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ির চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চালানটি আটক করা হয়েছে। 

কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এক হাজার ২০০ প্যাকেটের ব্লিচিং পাউডারের পণ্যের চালানটি ভারত থেকে আমদানি করেছিল খুলনার জালাল বাণিজ্য ভান্ডার। চালানটির রফতানিকারক কলকাতার চারুবালা প্রতিষ্ঠান। যার ওজন ৩৩ হাজার ১২০ কেজি। গত ১৮ আগস্ট বন্দরে প্রবেশ করেছিল এটি। পরে বন্দরের ৩৫ নম্বর শেডে রাখা হয়েছিল। এরই মধ্যে ১৯ আগস্ট থেকে পণ্য খালাস শুরু হয়। এ অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ব্লিচিং পাউডারের পণ্যের চালানটির ভেতরে শাড়ি-কাপড়ের চালান আছে। ওই তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে বন্দরের ৩৫ নম্বর শেড থেকে চালানটি আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ব্লিচিং পাউডারের ড্রামের ভেতরে বিপুল পরিমাণ শাড়ি-কাপড় পাওয়া যায়। চালানটিতে কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল, তা পরীক্ষণ শেষে শুল্কায়ন করে বলা যাবে।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেনাপোল বন্দরে আমদানিকৃত বৈধ পণ্যের ভেতরে ঘোষণাবহির্ভূত অবৈধভাবে আনা ভারতীয় শাড়ির একটি চালান আটক করা হয়েছে। এতে কী পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল, সেটি পরীক্ষণ শেষে বলা যাবে। পরীক্ষণ শেষে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম