খুলনায় চোর সন্দেহে ঘুম থেকে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৫

খুলনায় চোর সন্দেহে সিরাজ হাওলাদার (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে নগরের খানজাহান আলী থানা এলাকার শিরোমণি দক্ষিণপাড়া কালভার্ট মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিরাজ যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামাল হাওলাদারের ছেলে।

সিরাজের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই এলাকায় জাকারিয়া নামের এক ব্যক্তির ভ্যান চুরি যায়। একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালভার্ট মোড়ের হায়দারকে চোর সন্দেহে আটক করা হয়। মারধর করলে তিনি জানান, চুরির সময় তার সঙ্গে সিরাজও ছিলেন। এরপর ৭ থেকে ৮ জন লোক নিয়ে বুধবার ভোর ৫টার দিকে সিরাজের বাড়িতে যান জাকারিয়া। তারা সিরাজকে ঘুমন্ত অবস্থায় মারতে শুরু করেন। এরপর সেখান থেকে উঠিয়ে নিয়ে যান।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ৫ থেকে ৭ জন লোক সিরাজকে তুলে নিয়ে যায়। এরপর চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দিদার নামের আরেক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী