যশোরে শিশু মিরাজ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড (ভিডিও)

খুলনা প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৯:২২আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:৩৮

যশোরের শিশু মিরাজ হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও চারজনের  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। রবিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।

স্কুলছাত্র মিরাজ

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের জাহিদ হাসান মিলন, মো. রুবেল, মো. সোহাগ, মো. মহসিন রেজা শাহিন (পলাতক) ও মামুন চৌধুরী মুকুল (পলাতক)। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন যশোর সদর উপজেলার ইকবাল হোসেন, নারাঙ্গালী গ্রামের হয়রত আলীর স্ত্রী রাশিদা বেগম জানকি, একই গ্রামের হয়রত আলী (পলাতক), ঝিকরগাছার লাউজানি গ্রামের আবুল কাসেম ওরফে কাসু (পলাতক)। একইসঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, ২০১৩ সালের ২৩ নভেম্বর পুলিশ সদর উপজেলার নারাঙ্গালি গ্রামের খালপাড়া থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্র মিরাজের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিরাজ ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন। পরে পুলিশ মিরাজ হত্যার রহস্য উন্মোচন করে।

নিহত স্কুলছাত্র মিরাজের বাবা মিজানুর রহমান বলেন, আদালতের রায়ে আমি সন্তুষ্ট। এখন একটাই দাবি দ্রুত রায় কার্যকর করা হোক।

মিজানুর রহমান আরও বলেন, খুনিরা বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। রায় ঘোষণার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের